Nov 27, 2009

ঈদের তাৎপর্য ও করণীয়: ঈদের খুতবা শ্রবণ

ঈদের খুতবা শ্রবণ



Author: আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান


সালাতের পর ইমাম দুটো খুতবা দেবেন৷ সে খুতবায় তিনি আল্লাহ রাববুল আলামিনের প্রশংসা ও গুন-গান, অধিক পরিমাণে তাকবীর পাঠ করবেন৷ তবে ঈদের সালাত আদায়কারীকে ঈদের খুতবা শুনতেই হবে এমন কথা নেই৷ যেমন হাদিসে এসেছে—


عن عبد الله بن السائب رضى الله عنه قال: شهدت العيد مع النبي صلى الله عليه وسلم فلما قضى الصلاة قال: ( إنا نخطب فمن أحب أن يجلس فليجلس ومن أحب أن يذهب فليذهب)( رواه أبو داود وصححه الألباني)


আব্দুল্লাহ বিন সায়েব রা. থেকে বর্ণিত তিনি বলেন : আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে ঈদ উদযাপন করলাম৷ যখন তিনি ঈদের সালাত শেষ করলেন, বললেন : (আমরা এখন খুতবা দেব৷ যার ভাল লাগে সে যেন বসে আর যে চলে যেতে চায় সে যেতে পারে৷) (বর্ণনায় : আবু দাউদ)


আমাদের ভুলে যাওয়া উচিত নয় যে খুতবা শুনলে অনেক সওয়াব অর্জন করা যাবে৷ তাতে যেমন আল্লাহ রাববুল আলামিনের জিকির আছে, দ্বীনি শিক্ষা বিষয়ক কথা-বার্তা রয়েছে তেমনি রয়েছে ফেরেশতাদের আগমন ও আল্লাহ তাআলার সাকীনা ও রহমত৷ তাই এটা অবহেলা করে হারানো উচিৎ

No comments:

Post a Comment