সম্মানিত শ্রোতা ভাই ও বোনেরা,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের কাছে আমাদের বেতারের ১৪৩০ হিজরী সনের অনুষ্ঠানসূচী পাঠাতে পেরে আনন্দবোধ করছি। আমাদের সাথে নিয়মিত যোগাযোগ ও শ্রোতা বৃদ্ধির আবেদন থাকল। সকলে সূখে থাকুন এই কামনা করি।
রেডিও সৌদি আরব-বাংলা বিভাগ
অনুষ্ঠান সূচী
রেডিও সৌদি আরবের বাংলা বিভাগ স্থানীয় সময় বিকেল ৩:০০ মি: থেকে ৬:০০মি:, বাংলাদেশ সময় বিকেল ৬:০০ মি: থেকে রাত ৯:০০ মি: এবং ভারতের সময় বিকেল ৫:৩০ মি: থেকে রাত ৮:৩০ মি: পর্যন্ত প্রতিদিন নিয়মিত তিন ধরনের অনুষ্ঠান প্রচার করছে। (১) দ্বীনি অনুষ্ঠান, (২) সাংস্কৃতিক অনুষ্ঠান এবং (৩) তথ্যমূলক অনুষ্ঠান। এছাড়াও বিভিন্ন উপলক্ষ্যকে কেন্দ্র করে বিশেষ অনুষ্ঠান মালা প্রচার করা হয়। প্রতিদিন শর্টওয়েব ১৯ মিটার ব্যান্ডে ১৫১২০ কিলোহার্টসে আমাদের অনুষ্ঠান শুনা যায়। ১৪৩০ হিজরী সনের মহররম মাস থেকে পুনরায় প্রশ্নোত্তর ও পুরস্কার প্রতিযোগিতার আয়োজন রয়েছে। প্রতি আরবী মাসে একবার এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মাসের শুরু থেকেই প্রতি জুমাবার প্রশ্ন জানিয়ে দেওয়া হয় এবং মাসের শেষ তারিখের মধ্যে ডাকযোগে বা ই-মেইলের মাধ্যমে উত্তর পাঠানো যায়। প্রতিদিন যে সমস্ত অনুষ্ঠান প্রচার করা হচ্ছে তা হল: কোরআন তেলাওয়াত, তাফসিরুল কোরআন, হাদিসে রাসুল (সা:), প্রিয় দ্বীনি ভাই শুনুন, খবর, সংবাদ পত্রের মতামত, ইসলামী সংগীত।
