প্রশ্নোত্তর ও পুরস্কার: রবিউল আউয়াল ১৪৩১ হিজরী মাস
রেডিও সৌদি আরব: বাংলা বিভাগ
প্রশ্নপত্রঃ
১। কি কারণে হযরত মোহাম্মদকে (সাঃ) আল আমীন উপাধী দেওয়া হয়েছিল?
২। সৌদি আরবের এমন দুইটি সংস্থার নাম লিখুন যারা সারা বিশ্বব্যাপী আর্থিক সহযোগিতা ও ইসলামের দাওয়াতের কাজ করে থাকে।
৩। যে দুইজন বিজ্ঞানী ডিজিটাল কম্পিউটার আবিস্কার করেন তাদের নাম লিখুন?
নিয়মাবলীঃ
* বিশ্বের যেকোন শ্রোতা প্রশ্নোত্তর ও পুরস্কার প্রতিযোগিতায় অংশ গ্রহণ করতে পারেন।
* উপরোক্ত প্রশ্ন তিনটির সঠিক উত্তর পবিত্র রবিউল আওয়াল মাস মাস শেষ হওয়ার পূর্বেই নিম্নোক্ত যেকোন ঠিকানার মাধ্যমে রেডিও সৌদি আরবে পৌঁছাতে হবে।
* উত্তরপত্রে ও খামের উপরে উত্তরদাতার নাম বাংলা ও ইংরেজীতে স্পষ্ট অক্ষরে উল্লেখ করতে হবে।
* খামের উপরে প্রশ্নোত্তর ও পুরস্কার কথাটি বাংলায় উল্লেখ করতে হবে।
* পুরস্কার প্রাপ্তির ক্ষেত্রে জটিলতা এড়াতে উত্তর পত্রে উত্তর দাতার ব্যাংক একাউন্ট নং উল্লেখ করা উচিৎ।
উত্তর পাঠানো ঠিকানাঃ
(1) Bengali Service (2) Bengali Service
Radio Saydi Arabia Radio Saydi Arabia
P.O.Box no-9103 Jeddah-21161
Bonani, Dhaka-1213 K. S. A.
Bangladesh.
E-mail: be@saudiradio.net.sa