Nov 27, 2009

ঈদের তাৎপর্য ও করণীয়: ঈদের সালাত কোথায় আদায় করবেন

ঈদের সালাত কোথায় আদায় করবেন


Author: আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান

হাদিসে এসেছে :—


عن أبي سعيد الخدري رضى الله عنه قال كان رسول الله صلى الله عليه وسلم يخرج يوم الفطر والأضحى إلى المصلى . .( رواه البخاري)


আবু সাইদ খুদরি রা. থেকে বর্ণিত তিনি বলেন : রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতর ও ঈদুল আজহার দিন ঈদগাহের উদ্দেশ্যে রওয়ানা হতেন ...৷ (বর্ণনায় : বোখারি)


ইবনুল কায়্যিম রহ. বলেন : রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শ হল তিনি সর্বদা ঈদের সালাত ঈদগাহে আদায় করতেন৷ ( যাদুল-মায়াদ)


ইবনু কুদামাহ রহ. বলেন : রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো উত্তম কাজ পরিত্যাগ করেননি৷ কখনো পরিপূর্ণতা বাদ দিয়ে অপূর্ণাঙ্গ পদ্ধতি অনুস্মরণ করেননি৷ তার চেয়ে বড় কথা হল আমাদেরকে আল্লাহ রাববুল আলামিনের পক্ষ থেকে রাসূলে করিম স.-এর আনুগত্যের নির্দেশ দেয়া হয়েছে৷ এসব দিকে লক্ষ্য করে আমাদের অবশ্যই ঈদের সালাত ঈদগাহে (উন্মুক্ত প্রান্তরে) আদায় করা উচিত৷ আর রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ঈদের সালাত মসজিদে আদায় করেছেন এমন কোন বর্ণনা নেই৷ অবশ্য আবু দাউদ ও ইবনে মাজাহ বর্ণিত একটি হাদিসে জানা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কোন এক অসুবিধা থাকায় মসজিদে ঈদের সালাত আদায় করেছেন৷ তবে এ হাদিসটিকে প্রখ্যাত মুহাদ্দিস নাসিরুদ্দীন আলবানী দুর্বল বলে প্রমাণ করেছেন৷ তাই আমাদের অলসতা পরিত্যাগ করে কিছুটা কষ্ট করে হলেও ঈদের সালাত ঈদগাহে আদায় করার ব্যাপারে যত্নবান হওয়া উচিত৷ এ দিনে মুসলিমগণ এক সম্মেলনে মিলিত

No comments:

Post a Comment