Nov 27, 2009

ঈদের তাৎপর্য ও করণীয়: ঈদের দিনে খাবার গ্রহণ প্রসঙ্গে

ঈদের দিনে খাবার গ্রহণ প্রসঙ্গে





সুন্নত হল ঈদুল ফিতরের দিনে ঈদের সালাত আদায়ের পূর্বে খাবার গ্রহণ করা৷ আর ঈদুল আজহার দিন ঈদের সালাতের পূর্বে কিছু না খেয়ে সালাত আদায়ের পর কুরবানির গোশত খাওয়া সুন্নত৷ হাদিসে এসেছে—


عن بريدة رضى الله عنه قال: كان النبي صلى الله عليه وسلم لا يخرج يوم الفطر حتى يأكل، ولا يأكل يوم الأضحى حتى يرجع فيأكل من أضحيته .(رواه أحمد وصححه الألباني في صحيح ابن ماجه (১৪২২)


বুরাইদা রা. থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিনে না খেয়ে বের হতেন না, আর ঈদুল আজহার দিনে ঈদের সালাতের পূর্বে খেতেন না৷ সালাত থেকে ফিরে এসে কুরবানির গোশত খেতেন৷ (বর্ণনায় : আহমদ)


ঈদুল ফিতরের দিনে ঈদের সালাতের পূর্বে তিনটি, পাঁচটি অথবা সাতটি এভাবে বে-জোড় সংখ্যায় খেজুর খাওয়া সুন্নত৷ যেমন হাদিসে এসেছে—


عن أنس رضى الله عنه قال : كان رسول الله صلى الله عليه وسلم لا يغدو يوم الفطر حتى يأكل تمرات، ويأكلهن وتراً. (رواه البخاري)


সাহাবি আনাস রা. বর্ণিত তিনি বলেন : রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিন কয়েকটি খেজুর না খেয়ে বের হতেন না, আর খেজুর খেতেন বে-জোড় সংখ্যায়৷ (বর্ণনায় : বোখারি)


সম্ভবত আল্লাহর রাববুল আলামিনের হুকুম অতি তাড়াতাড়ি আদায় করার ইচছায় রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ---

No comments:

Post a Comment