Nov 27, 2009

ঈদের তাৎপর্য ও করণীয়: ঈদের সালাত আদায়ের পদ্ধতি

ঈদের সালাত আদায়ের পদ্ধতি



Author: আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান


ঈদের সালাত হল দু রাকাত৷ হাদিসে এসেছে—


قال عمر رضي الله عنه : صلاة الجمعة ركعتان وصلاة الفطر ركعتان وصلاة الأضحى ركعتان وصلاة السفر ركعتان . )رواه النسائي وصححه الألباني)


উমার রা. বলেন : জুমআর সালাত দু রাকাত, ঈদুল ফিতরের সালাত দু রাকাত, ঈদুল আজহার সালাত দু রাকাত ও সফর অবস্থায় সালাত হল দু রাকাত৷ (বর্ণনায় : নাসায়ি)


ঈদের সালাত শুরু হবে তাকবীরে তাহরীমা দিয়ে৷ তাকবীরে তাহরীমার পর সাতটি তাকবীর দিবে৷ কারো মতে প্রথম রাকা’আতে তাকবীরে তাহরীমার পর ছয়টি তাকবীর দিবে৷ দ্বিতীয় রাকাআতে অতিরিক্ত পাচটি তাকবীর দিবে৷


عن عائشة رضى الله عنها أن النبي صلى الله عليه وسلم كبر في الفطر سبعا وخمسا سوى تكبيرتي الركوع


(رواه ابن ماجه وصححه الألباني)


আয়েশা (রা:) থেকে বর্ণিত যে দুটো রুকুর তাকবীর বাদে নবী কারীম (স.) ঈদুল ফিতরের সালাতে সাতটি ও পাঁচটি তাকবীর দিতেন৷ ( বর্ণনায় : ইবনে মাজাহ)


এ অতিরিক্ত তাকবীরগুলো সুন্নাত৷ এ গুলো পরিত্যাগ করলে সালাত বাতিল হয় না৷ আর প্রত্যেক তাকবীরে হাত উঠাতে হবে৷


ঈদের সালাতে অতিরিক্ত প্রত্যেক তাকবীরের পর হাত উঠাতে হবে৷ তাকবীর সমূহ আদায় করার পর সুরা ফাতেহা পড়বে, তারপর প্রথম রাকাতে সূরা আলা পড়বে আর দ্বিতীয় রাকাতে সূরা গাসিয়াহ পড়বে৷ অথবা প্রথম রাকাতে সূরা ফাতেহার পর সূরা কাফ পড়বে আর দ্বিতীয় রাকাতে সূরা

No comments:

Post a Comment