Nov 27, 2009

ঈদের তাৎপর্য ও করণীয়: ঈদের সালাতে কোন আজান ও একামত নেই

ঈদের সালাতে কোন আজান ও একামত নেই


Author: আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান


হাদিসে এসেছে :—


عن ابن عباس و جابر رضى الله عنهما قالا : لم يكن يؤذن يوم الفطر ولا يوم الأضحى. (رواه البخاري)


ইবনে আববাস ও জাবের রা. থেকে বর্ণিত তারা বলেন : ঈদুল ফিতর ও ঈদুল আজহার সালাতে আজান দেয়া হতো না৷ (বর্ণনায় : বোখারি)


وعن جابر بن سمرة قال : صليت مع رسول الله صلى الله عليه وسلم العيدين غير مرة ولا مرتين بغير أذان ولا إقامة.( رواه مسلم)


জাবের ইবনে সামুরা রা. থেকে বর্ণিত তিনি বলেন : আমি বহুবার রাসূলে করিম স.-এর সাথে দু ঈদের সালাত আদায় করেছি কোন আজান ও ইকামাত ব্যতীত৷ (বর্ণনায় : মুসলিম)

No comments:

Post a Comment